রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ - ০১:৩০
হাসপাতালে চিকিৎসাধীন আয়াতুল্লাহ শুবাইরি জাঞ্জানি, শারীরিক অবস্থা স্থিতিশীল

পাকস্থলীতে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা ও মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা শুবাইরি জাঞ্জানি। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে তাঁর কার্যালয়।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে অভ্যন্তরীণ অসুস্থতার কারণে তাঁকে কোমের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

আয়াতুল্লাহ শুবাইরি জাঞ্জানির কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আলহামদুলিল্লাহ, তাঁর সাধারণ শারীরিক অবস্থা সন্তোষজনক। চিকিৎসা কার্যক্রম ভালোভাবে এগিয়ে চলছে এবং এ মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha